Tuesday, September 8, 2026
27 C
Kolkata

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি আন্দোলনরত ছাত্রদের পাশে থাকার কথা জানান। এরপর এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বড় বড় তারকাদের অনেকেই এখনও এই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। তাঁদের নীরবতা নিয়েও কটাক্ষ করেন তিনি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, প্রত্যেকেই নিজের বিবেকের তাগিদে কথা বলেন। তবে যাঁরা এখনও চুপ করে রয়েছেন, তাঁরা হয়তো কোনও সুবিধার কারণে তা করছেন। তাঁর কথায়, সময়ই বলে দেবে এই নীরবতা আর কতদিন বজায় থাকবে। নিজের বক্তব্য বোঝাতে তিনি একটি প্রবাদও ব্যবহার করেন, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এর আগে প্রকাশিত ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যুবসমাজের উপরেই রয়েছে। তাই তাঁদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা হলে তা গণতন্ত্রের পক্ষে ভালো বার্তা নয়। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

অভিনেতা জানান, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় নাট্য বিদ্যালয় (এনএসডি) এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-এর সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও উল্লেখ করেন। সেই কারণেই বর্তমান আন্দোলনরত পড়ুয়াদের প্রতি তাঁর আলাদা টান ও সহানুভূতি রয়েছে।

নাসিরুদ্দিন শাহ আরও বলেন, তরুণদের উপর অত্যাচারের ছবি দেখে তিনি গভীরভাবে ব্যথিত। একই সঙ্গে তিনি আন্দোলনরত ছাত্রদের উদ্দেশে সাহস না হারানোর আহ্বান জানান। তাঁর কথায়, দেশের বহু মানুষ তাঁদের পাশে রয়েছেন এবং ন্যায়ের দাবিতে এই লড়াই চালিয়ে যাওয়া উচিত। তিনি সরকারের উদ্দেশেও বার্তা দিয়ে বলেন, আজ যা ঘটছে, মানুষ তা ভুলে যাবে না।

এদিকে শুধু নাসিরুদ্দিন শাহ নন, গত কয়েক দিনে বলিউডের একাধিক অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্বও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন রত্না পাঠক শাহ, সোনু সুদ, দিয়া মির্জা, শাবানা আজমি, প্রকাশ রাজ, দিলজিৎ দোসাঞ্জ, ঋতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, অনুরাগ কাশ্যপ, রাজকুমার রাও-সহ আরও অনেকে।

উল্লেখ্য, গত মাসে যন্তর মন্তরে শুরু হওয়া ছাত্র আন্দোলন বর্তমানে আরও জোরদার হয়েছে। শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। আন্দোলনকারীদের মূল দাবি, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য অনিয়মের নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি আলোচনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই ইস্যুতে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত থাকায় রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনা ক্রমশ বাড়ছে।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories