Monday, June 15, 2026
38.9 C
Kolkata

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে তমলুকে পদযাত্রা

এনবিটিভি ডেস্ক, তমলুক : জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে ১৯-২৬ আগষ্ট প্রতিবাদ সপ্তাহ চলছে। আজ ছিল সর্বসাধারণের প্রতিবাদ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ হলদিয়া,কাঁথি,মহিষাদল,এগরা প্রভৃতি ২২ জায়গায় পদযাত্রা ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। কমিটির অভিযোগ শিক্ষানীতিতে ১ম ও ২য় শ্রেণীকে পরিকাঠামোহীন আই সি ডি এস-এ যুক্ত করা হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণিকে যুক্ত করে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে৷ চার বছরে ৪০ টি বিষয়ে সেমিস্টার দিতে হবে।চার বছরের ডিগ্রী কোর্স নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকে ইংরেজীর গুরুত্ব কমিয়ে হিন্দী চাপিয়ে দেওয়া হচ্ছে।শিক্ষার বেসরকারীকরণ করার তোড়জোড় চলছে। এই শিক্ষানীতিতে সিলেবাসে পুরানো অবৈজ্ঞানিক চিন্তা ধারা ফিরিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষানীতিতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি ঘটছে না। এর প্রতিবাদেই অল ইন্ডিয়া ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি সপ্তাহ ব্যাপী প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। গত ১৮ই আগস্ট থেকে প্রতিবাদ চলছে। ১৮ তারিখ মিছিল করে তমলুকে বিক্ষোভ দেখিয়েছে সংগঠন। আজ জেলার সর্বত্র কোথাও বিক্ষোভ মিছিল কোথাও এলাকায় এলাকায় ফেসবুক হোয়াটসঅ্যাপে অনলাইন প্রতিবাদ জানায়। তমলুকের রাজাবাজার থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দেন শিক্ষক নেতা তপন জানা, সুতি রাউৎ,বাসুদেব দাস, শম্ভু মান্না,সতীশ সাউ,নারায়ণ মান্না প্রমূখ। সেভ এডুকেশন কমিটির তমলুক শাখার সম্পাদক শিক্ষক সুমিত রাউত জানান আজকের এই প্রতিবাদ সারাদেশে চলছে। তার সঙ্গে তমলুক, নোনাকুরি, মেচেদা, পাঁশকুড়া, হলদিয়া,কাঁথিতে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। অনলাইন প্রতিবাদ জানিয়েছে। আমরা তাই দাবি করছি সরকার এই জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে প্রত্যাহার করুক।

Hot this week

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

Topics

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

Related Articles

Popular Categories