Sunday, March 8, 2026
22.8 C
Kolkata

নাটোরে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার তিন মাদক কারবারি

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ নাটোরে ২৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় র‌্যাবের চেকপোস্ট পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিন ব্যক্তি হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন চর মথুরা গ্রামের শাহজাহান মিজির ছেলে রিয়াজুল ইসলাম সোহেল (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানাধীন পানিরশ্বর নতুনহাটি গ্রামের ডারু মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৭) এবং রাজশাহীর পুঠিয়া থানাধীন কানাইপাড়া গ্রামের মজির সরদারের ছেলে সুমন সরদার (৩০)।

র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলাম জানান, আজ সকালে নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সুলতানপুর এলাকায় র‌্যাবের একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। সকাল সাড়েদশটার দিকে কিশোরগঞ্জের ভৈরব থেকে রাজশাহীগামী একটি পিকআপ ভ্যান তল্লাশী করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক দ্রব্য পরিবহনের দায়ে পিকআপ ভ্যানটি (ঢাকা মোট্রো ন ১৩-৭৫৩৪) জব্দ করে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাটোর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories