Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মুসলিম বিদ্বেষের ব্যাপারে বিজেপিকে সতর্ক করল বিহারের NDA শরিকরা, বেসুরোরা জোট ছাড়লে পতন নিশ্চিত নীতিশের

নিউজ ডেস্ক : বিজেপির দুর্দিন যে আসন্ন তা একপ্রকার নিশ্চিত। কিছুদিন আগেই সর্বোচ্চ চেষ্টা করেই লজ্জার হার মিলেছে বাংলায়। কেরালার একমাত্র আসনটি ও হাতছাড়া। তামিলনাড়ুতে জোট করেও সেই হার জুটেছে ভাগ্যে। ভোটের পর ও বিভিন্ন রাজ্যে বিজেপি নেতারা ছাড়ছেন বিজেপি। চরম গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে নির্বাচন মুখী উত্তর প্রদেশে ও। এমন পরিস্থিতিতে বিজেপির অস্বস্তি বাড়িয়ে এবার ঝুঁকির মুখে পড়ল বিহারে NDA জোট সরকার। কারণ, জোটের দুই শরিক হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি এবার বেসুরো গাইছে। আর এবার সেটি সামাল দিতে আসরে নামতে হচ্ছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বদের।

কয়েকদিন আগে বিহারের বাঁকা জেলায় একটি মাদ্রাসায় বিস্ফোরণ ঘটে। আর ওই বিস্ফোরণের পর বিজেপি শিবিরের কয়েকজন নেতা বলতে শুরু করেন, ওই মাদ্রাসাগুলিতে সন্ত্রাসবাদের খাঁটি হয়েছে। আর সেই বক্তব্যের পরই রীতিমতো ক্ষুব্ধ হিন্দুস্তান আওয়াম মোর্চার সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতম রাম মাঝি। বিজেপি নেতাদের এহেন মন্তব্যের বিরোধিতা করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই বিরোধিতার সুর শুনে আসরে নেমেছে আরজেডি। ইতিমধ্যেই আরজেডি নেতা তেজস্বী যাদবের পক্ষ থেকে ইউপিএ-তে আহ্বান জানানো হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে বিহারে বিজেপির মুখ সুশীল কুমার মোদি জানিয়েছেন জিটম রাম জয় ছাড়বেন না।

অন্যদিকে, অন্য জোটসঙ্গী বিকাশশীল ইনসান পার্টির সুপ্রিমো মুকেশ সাহানি বিজেপিকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে টুইটারে লেখেন, এনডিএ শরিকদের উচিত আজেবাজে বয়ানবাজি না করে রাজ্যের ১৯ লক্ষ বেকারের চাকরি দেওয়ার ব্যবস্থা করা। আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

উল্লেখ্য, বিহারের মোট আসন ২৪৩টি। তার মধ্যে এনডিএ-এর আসনসংখ্যা ১২৫টি। ম্যাজিক ফিগারের থেকে যা মাত্র ৩ টি বেশি। এদিকে, হিন্দুস্তান আওয়াম মোর্চার এবং বিকাশশীল ইনসান পার্টির ৪ জন করে মোট ৮ বিধায়ক রয়েছে।‌ সেখান থেকে যদি এই দুই শরিক এনডিএ থেকে বেরিয়ে যায় তবে বিহারের নীতীশ সরকার পড়ে যাওয়ার শতভাগ সম্ভাবনা বর্তমান। আর বর্তমান সময়ে যেভাবে বেসুরো গাইছে এই দুই শরিক সেক্ষেত্রে নীতিশ সরকারের পতন অস্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন অনেকে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories