Sunday, August 9, 2026
32.3 C
Kolkata

NEET প্রশ্নফাঁস কাণ্ডে মৃত্যু ১১ পড়ুয়ার, ধর্মেন্দ্র প্রধানের বরখাস্তের দাবি জানিয়ে মোদির কাছে দ্বারস্থ ‘ককরোচ’ প্রধান অভিজিৎ

দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আবারও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানোর আবেদন জানিয়েছেন।দীর্ঘদিন ধরেই বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে আসছে ককরোচ জনতা পার্টি। বিশেষ করে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে বিতর্কের পর থেকে শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। এই ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়েছিল। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে অংশ নিয়েছেন দলের কর্মী-সমর্থকেরা।তবে এত আন্দোলন ও প্রতিবাদের পরও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনও প্রশাসনিক পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ দীপকে। তাঁর মতে, শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার দায় এড়ানো যায় না। তাই তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অভিজিৎ দেশের ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হওয়া অনিশ্চয়তা ও চাপের কারণে বহু পড়ুয়া চরম মানসিক সংকটে ভুগছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে একাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।অভিজিতের বক্তব্য, অনেক পরিবার নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ছাত্রছাত্রীদের উপর মানসিক চাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোরও দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, যেসব পরিবার এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে, তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করা উচিত।ককরোচ জনতা পার্টির দাবি, শিক্ষাক্ষেত্রে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে দায়বদ্ধতার পরিবেশ তৈরি করা জরুরি। আর সেই প্রক্রিয়ার শুরু হওয়া উচিত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, শিক্ষার্থীদের স্বার্থে এই দাবি তুলছে। অভিজিৎ দীপকে বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে কেন্দ্রের উচিত দ্রুত পদক্ষেপ করা এবং শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস পুনর্গঠনের উদ্যোগ নেওয়া।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories