Wednesday, October 21, 2026
25 C
Kolkata

অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর পুলিশের নয়া সংযোজন ‘মল্লিকপুর পুলিশ ক্যাম্প’

এনবিটিভি ডেস্ক: অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে বারুইপুর পুলিশ জেলার নতুন সংযোজন “মল্লিকপুর পুলিশ ক্যাম্প”।

বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এবং সংলগ্ন এলাকার ক্রমবর্ধমান লোকসংখ্যা, ব্যবসায়-র পরিধি, মল্লিকপুর রেলস্টেশন সংলগ্ন বাজার এলাকার গুরুত্ব এসব মাথায় রেখেই বারুইপুর পুলিশ জেলার এসপি বৈভব তিওয়ারি, আইপিএস পদক্ষেপ নিলেন এই জায়গায় নতুন একটি পুলিশ ক্যাম্প খোলার জন্য।

আজ হয়ে গেল তার শুভ দ্বার উৎঘাটন পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জি মহাশয়-র করস্পর্শে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি, মাননীয় অধ্যক্ষ মহাশয় ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আই সি বারুইপুর থানা, মল্লিকপুর ক্যাম্প ইন চার্জ এস আই সুকুমার রুইদাস, বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস, জেলা পরিষদের জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত প্রধান শ্রীমতী ভারতী মণ্ডল, উপ প্রধান হাবিবুর রহমান বৈদ্য সহ এলাকার বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকাগণ।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে এলাকার মানুষকে জানান এই নতুন পুলিশ ক্যাম্প এই এলাকায় মানুষের নিরাপত্তা বৃদ্ধি জন্য স্থাপিত হল এবং সকলকে তাঁদের পুলিশি সমস্যা ক্যাম্পে যাতে সঠিক সময়ে জানায় তার অনুরোধ করেন তিনি। বিধানসভার মাননীয় অধ্যক্ষ ও এলাকার বিধায়ক তাঁর বক্তব্য-এ সকলকে অনুরোধ করেন পুলিশের সাথে সহযোগিতা করবার জন্য।

প্রবল বর্ষার মধ্যেও বর্ণাঢ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories