Tuesday, October 20, 2026
28 C
Kolkata

নিউ ফরাক্কায় রেললাইনে ধস, গঙ্গা-পদ্মা মিশে যাওয়ার আশঙ্কা! বদলে যেতে পারে পশ্চিমবঙ্গের মানচিত্র?

নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। তার জেরে ব্যাহত ট্রেন চলাচল। রেলপথে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত বিপর্যস্ত। রেলের তরফে জানানো হয়েছে, আজকের মধ্যেই মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে রেললাইনে এই ধসকে শুধুমাত্র সাময়িক সমস্যা হিসেবে দেখতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের আশঙ্কা, এর নেপথ্যে রয়েছে আরও বড় নদীভাঙনের সংকেত।

নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনের কাছে ভৌগোলিক অবস্থানই তৈরি করেছে উদ্বেগ। একদিকে গঙ্গার মূল স্রোত, অন্যদিকে তার শাখা প্রবাহ পদ্মা। দুই জলধারার মধ্যবর্তী স্থলভাগের দূরত্ব বর্তমানে প্রায় দেড় কিলোমিটার বলে দাবি বিশেষজ্ঞদের। তাঁদের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না গেলে এই স্থলভাগ আরও ক্ষয় হতে পারে। একসময় গঙ্গা ও পদ্মার জলধারা কাছাকাছি এসে মিশে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

আর এমনটা হলে তার প্রভাব পড়তে পারে বিস্তীর্ণ এলাকায়। মুর্শিদাবাদের ধুলিয়ান, বল্লারপুর-সহ একাধিক এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। শুধু বসতি নয়, এর প্রভাব পড়তে পারে রেল ও সড়ক যোগাযোগেও। মালদহ ও মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রেললাইন আজ ক্ষতিগ্রস্ত হলে মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব। কিন্তু নদীভাঙনের সমস্যা নিয়ন্ত্রণে না আনতে পারলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

নদী বিশেষজ্ঞ কৌশিক চক্রবর্তীর দাবি, ফরাক্কা বাঁধ তৈরি এবং পরবর্তী সময়ে জলপ্রবাহ নিয়ন্ত্রণের প্রভাব এই অঞ্চলের নদীর গতিপথে পড়েছে। তাঁর বক্তব্য, ১৯৯৬ সালে বাংলাদেশের সঙ্গে জলচুক্তির পর পরিস্থিতির পরিবর্তন আরও স্পষ্ট হয়। তাঁর দাবি, এরপর আপস্ট্রিমে চর তৈরি এবং ডাউনস্ট্রিমে জলপ্রবাহ কমে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দেয়। পরবর্তী কয়েক বছরের মধ্যে নদীভাঙনও ভয়াবহ আকার নেয়।

কৌশিক চক্রবর্তীর কথায়, ভাঙনকে এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে, যেখানে বিস্তীর্ণ স্থলভাগ নদীর গ্রাসে চলে যাওয়ার আশঙ্কা থাকবে। তাঁর মতে, এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের ভৌগোলিক চিত্রেও।

তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মানচিত্র বদলে যাওয়া মানে অর্থনীতি বদলে যাওয়া। কী ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে, তা কল্পনা করা যাচ্ছে না।”

অর্থাৎ, নিউ ফরাক্কায় রেললাইনে ধস আপাতত ট্রেন চলাচলের সমস্যা তৈরি করলেও, এর পিছনে থাকা নদীভাঙনের প্রবণতা নিয়ে এখনই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। রেললাইন মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হলেও, গঙ্গা-পদ্মার ভাঙন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তার প্রভাব হতে পারে অনেক বেশি সুদূরপ্রসারী।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories