Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ভক্তদের কাছে নব জনপ্রিয় অ্যাপ ‘কু’ এখন তথ্য পাচার করছে চীনের কাছে

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে ভারতে বিশেষ করে মোদী ভক্তদের কাছে অতিরিক্ত জনপ্রিয়তা লাভ করেছে তথাকথিত দেশে তৈরি ‘কু’ নামক অ্যাপটি। মোদি সরকারের বহু কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি বহু নেতা ইতিমধ্যেই টুইটার বাদ দিয়ে ব্যবহার করা শুরু করেছেন নতুন আবিষ্কৃত এই অ্যাপটি। অনেকে টুইটার নিষিদ্ধকরণ করার কথা বলছেন এই অ্যাপটি আবিষ্কারের পর। বিশেষ করে শোনা গিয়েছে মোদি সরকারের তাবেদার বলিউডের সুপার ফ্লপ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এর গলা। টুইটারের বিরুদ্ধে বিষোদগার এবং অ্যাপটির পক্ষে সাওয়ালকারী ভক্তদের মূল দাবি এই অ্যাপটি অন্যান্য অ্যাপ এর মত তথ্য পাচার করে না। কিন্তু ফরাসি এক হ্যাকার নিজেই প্রমাণ করেছেন এই অ্যাপটি শুধু তথ্য পাচার করে না সেটা পাঠিয়ে দেয় ভারতের শত্রু চীনের কাছে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ব্যবহারকারীর গোপন তথ্য ফাঁস করারও। শোনা যাচ্ছে, বছর খানেক আগে এক ফরাসি সংস্থা তাদের তদন্তে দেখিয়েছিল, আধার কার্ডের তথ্য কী ভাবে ফাঁস হয়ে যেতে পারে। তারাই ‘কু’অ্যাপের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এর মাধ্যমে ফাঁস হয়ে যেতে পারে ব্যবহারকারীর জন্ম তারিখ, ই মেল আইডি, ফোন নম্বরের মতো গোপন তথ্য।

ফরাসি তদন্তকারী সংস্থার অন্যতম প্রধান তথা হ্যাকার রবার্ট ব্যাপতিস্তে বুধবার রাতে নেটমাধ্যমে একটি ছবি প্রকাশ করে দেখান, কী ভাবে ‘কু’থেকে এক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তিনি জানতে পেরেছেন। শুধু তাই নয় তিনি জানান, মাত্র আধ ঘণ্টাতেই অ্যাপটির নিরাপত্তাবেষ্টনী তিনি ভেঙে ফেলতে পেরেছেন।

তবে এর পাশাপাশি উঠে এসেছে ‘কু’-এর সঙ্গে চিনের যোগাযোগের অভিযোগও। কারণ অ্যাপের মালিকানায় অংশীদারিত্ব রয়েছে চিনের এক সংস্থার। ফলে অনেকেই বলতে শুরু করেছেন, এই অ্যাপের মাধ্যমে ভারতীয়দের তথ্য চলে যাচ্ছে চিনের কাছে। আবার সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে কোন অ্যাপটি বিজেপি ঘনিষ্ঠ নেতা-নেত্রীদের সাহায্য করছে। বিজেপির কর্মসূচি বাস্তবায়ন এবং প্রচারে সাহায্য করছে অ্যাপটি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories