Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

একাধিক জেলা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর

দ্বিতীয় দফার ভোট শুরু হওয়ার পরেই একাধিক জেলা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুধু পূর্ব মেদিনীপুর জেলাতেই সকাল ৬.১০ থেকে ৯.১২ পর্যন্ত জেলাতে মোট ৪৩টি ইভিএম খারাপ হয়েছে বলে খবর মিলেছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেই ৫৬টি ইভিএম খারাপ হওয়ার খবর মিলেছে ৯.৪৭ পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেলা ১০.০৯ পর্যন্ত ৪৫টি ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পাশকুঁড়া, চণ্ডীপুর, হলদিয়ার মতো একাধিক কেন্দ্র থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গেলেও পূর্ব মেদিনীপুরের নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে ইভিএম গোলমালের কোনও খবর মেলেনি। ওই জেলাতে ভোট শুরু হওয়ার একঘণ্টা আগে, সকাল ৬.০৯-টায় প্রথম ইভিএম গোলমালের খবর আসে চণ্ডীপুর কেন্দ্র থেকে। তারপর খবর আসে নন্দকুমার কেন্দ্রেও ভোট মেশিন গোলমাল করছে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, সবং, পিংলা, নারায়ণগড় থেকে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, এই তিন বিধানসভা কেন্দ্র থেকেই ইভিএম খারাপ হওয়ার অসংখ্য অভিযোগ এসেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories