Monday, June 8, 2026
32.5 C
Kolkata

নিউজ়ক্লিক: প্রবীরের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের

সংবাদমাধ্যম ‘নিউজ়ক্লিক’ এবং প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে ইউএপিএ ধারায় চার্জশিট পেশ করল দিল্লী পুলিশ।

তাদের বিরুদ্ধে চীনা সংস্থা টাকা নিয়ে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। রবিবার অতিরিক্ত দায়রা জজ হরদীপ কউরের আদালতে ৮ হাজার পাতার চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

এর আগে গত বছরের অক্টোবরে নিউজ়ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্তা অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। একইদিন সংবাদমাধ্যমটির সঙ্গে যুক্ত একাধিক সাংবাদিক, চিত্র সাংবাদিক, ফ্রিল্যান্সার এমনকি কার্টুনিস্টের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়।

স্পেশাল পাবলিক প্রসিকিউটর অখণ্ড প্রতাপ সিংহ এবং সুরজ রথি জানান, এ মামলায় প্রবীর পুরকায়স্থ এবং পিপিকে নিউজ়ক্লিক স্টুডিয়ো প্রাইভেট লিমিটেডকে আসামি করা হয়েছে। ১৬ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য,  বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন খবর এবং তদন্তমূলক প্রতিবেদন পেশ করার পর থেকেই নিউজ়ক্লিক সংস্থায় একাধিক বার অভিযান চালায় তদন্তকারী সংস্থাগুলি।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories