Wednesday, October 21, 2026
25 C
Kolkata

কোর্টে হাজিরা দেওয়ার হাত থেকে মালেগাঁও মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে অব্যাহতি দিল NIA কোর্ট

সাইফুল্লা লস্কর, এনবিটিভি : মালেগাঁও মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত এবং বিজেপি এমপি প্রজ্ঞা ঠাকুরকে আর আদালতে হাজিরা দিতে হবে না। মুম্বাইয়ের বিশেষ আদালত তাকে এই মামলায় আদালতে হাজিরা দেওয়ার হাত থেকে রেহাই দিল আজ।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও এলাকায় এক মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই বিজেপি আইনপ্রণেতা। ওই বিস্ফোরণে ৬ জন নিহত হয় এবং ১০০ এর বেশি মানুষ গুরুতর ভাবে আহত হয়। প্রজ্ঞা ঠাকুর এই মামলার ৭ জন অভিযুক্তের ১ জন। ইতিপূর্বে তিনি এই বিস্ফোরণে তার হাত থাকার কথা প্রকাশ্যে গর্বের সঙ্গে স্বীকার করেছেন বলে দাবি করা হয় অনেক সংবাদমাধ্যমের তরফ থেকে।

এই মামলা এখনও চলছে মুম্বাইয়ের বিশেষ NIA আদালতে। আজ এই মামলার শুনানি চলার সময় প্রজ্ঞা ঠাকুরের আইনজীবী তার আদালতে হাজিরা দিতে দীর্ঘ সফরকালীন সময়ে নিরাপত্তার অভাব এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার হাজিরা থাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। তিনি জানান প্রজ্ঞা ঠাকুর এখন শারীরিক অসুস্থতার জন্য এইমস এর চিকিৎসাধীন আছেন। তার যুক্তিতে সম্মতি জানিয়ে এই আবেদন মঞ্জুর করে আদালত।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories