Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ওয়াইসির সাথে লাদেনের তুলনা! মিমকে ‘জঙ্গি সংগঠন’ তকমা বিজেপি নেতার

হায়দরাবাদের প্রভাবশালী সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি এবং তাঁর দল এআইএমআইএম (AIMIM)-কে তীব্র আক্রমণ করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা মন্ত্রী নিতেশ রানে। ওয়াইসির দলকে সরাসরি ‘জঙ্গি সংগঠন’ বলে আক্রমণের পাশাপাশি অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।

নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসের (TCS) একটি ধর্মান্তকরণ মামলায় সম্প্রতি নিদা খান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, নিদা ও তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছিলেন এআইএমআইএম-এর এক কাউন্সিলর। এই তথ্য সামনে আসতেই আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে সরব হন নিতেশ রানে।

সংবাদমাধ্যমের সামনে নিতেশ রানে ওয়াইসিকে কুখ্যাত আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন: “এআইএমআইএম কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি জঙ্গি সংগঠন। ওসামা বিন লাদেন ও ওয়াইসির মধ্যে কোনো তফাৎ নেই। লাদেন যা আল-কায়দার মাধ্যমে করতেন, ওয়াইসি আজ এআইএমআইএম-এর মাধ্যমে তা-ই করছেন।”

মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে আশ্রয় দেওয়ার ঘটনায় ওয়াইসির দলের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই রানের আক্রমণাত্মক ভাষা নিয়েও চর্চা শুরু হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories