Saturday, September 5, 2026
28 C
Kolkata

নিতীশ কুমারের চূড়ান্ত অপমানের পর, তরুণী চিকিৎসককে চাকরির প্রস্তাব দিলেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী

পাটনায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কার্যকলাপে তোলপাড় গোটা দেশ।গত ১৫ ডিসেম্বর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আয়ুষ বিভাগে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র দিচ্ছিলেন। সেই সময় টিব্বি কলেজের স্নাতক তরুণী চিকিৎসক ডা. নুসরাত পারভিন হিজাব পরে মঞ্চে ওঠেন। অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁকে কী পরেছেন জানতে চেয়ে প্রকাশ্যে তাঁর হিজাব ধরে টান মারেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়েন নুসরাত। ঘটনার প্রতিবাদে তিনি বিহার সরকারের চাকরি গ্রহণ করতে অস্বীকার করেন। এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় তীব্র সমালোচনা। বিরোধী দলগুলির পাশাপাশি ঝাড়খণ্ডের শাসক দল জেএমএমও ঘটনার নিন্দা করে। এরপর ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি ডা. নুসরাতকে চাকরির প্রস্তাব দেন। তিনি মাসিক তিন লক্ষ টাকা বেতনের প্রস্তাব দেন বলে জানা গেছে। যদিও ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে চাকরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক এখনও তুঙ্গে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories