Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মস্কো-কিয়েভ প্রথম বৈঠকে কোনো সমাধান আসেনি

কোনো ধরনের সমাধানে না পৌঁছেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। এখন তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন। প্রতিটি দেশই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইবি এ তথ্য জানায়।বেলারুশের গোমেল অঞ্চলে গতকাল সোমবার ইউক্রেন ও রাশিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই। বৈঠকে তিনি দুই দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনারা পুরোপুরি নিরাপদ বোধ করতে পারেন।’আজ পঞ্চম দিনের মতো কিয়েভ ছাড়াও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ক্ষেপণাস্ত্র, গোলা ও রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টার পর বেলারুশের গোমেল-এ আলোচনায় বসেন দুই দেশের নেতারা। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ ও উপপররাষ্ট্রমন্ত্রী মিকোলা তোচিৎসকি অংশ নেন।অন্যদিকে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকসান্দার ফোমিন এবং বেলারুশে রাশিয়ার রাষ্ট্রদূত বোরিস গ্রিজলোভ উপস্থিত ছিলেন। তাদের আলোচনা চলার মধ্যেই খারকিভে রাশিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories