Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্তরবঙ্গে বিপর্যয় ৫০ ফুট গভীর খাদ পেরিয়ে মানুষের পাশে ডাক্তার ইরফান হোসেন

উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার সময় দুর্গম এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ৩২ বছর বয়সী মোল্লা ইরফান হোসেন। সামাজিক মাধ্যমে তিনি যে ছবি শেয়ার করেছেন, তা শুধু সাহসিকতার নিদর্শন নয়, বরং পেশার প্রতি গভীর দায়বদ্ধতা ও মানবিকতার প্রতীক। ইরফান হোসেন দড়ি বেয়ে ৫০ ফুটের বেশি গভীর খাদ পার হয়ে বামনডাঙা গ্রামের আহত ও বিচ্ছিন্ন মানুষদের কাছে পৌঁছেছেন। সাধারণ পরিস্থিতিতে কেউ হয়তো এটিকে ‘অ্যাডভেঞ্চার’ হিসেবে দেখত, তবে তার কাছে এটি ছিল পেশাগত দায়িত্ব পালন। দড়ি না পেরোলেই ওই মানুষদের কাছে পৌঁছানো সম্ভব হত না।

বর্ধমানের ছেলে ইরফান হোসেন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল ও আল আমিন মিশন থেকে পড়াশোনা শেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ডাক্তারি শিক্ষা সম্পন্ন করেন। তার শিক্ষাজীবন থেকেই মানুষের সেবা করার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ইরফান বলেন, তিনি কোনো বিরাট কাজ করেননি, পেশার প্রতি দায়বদ্ধতা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন ,” তবে এই উদ্যোগ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকও তুলে ধরে। দুর্গম এলাকায় দ্রুত পৌঁছানোর মতো পরিকাঠামো বা জরুরি ব্যবস্থা নেই।” ইরফান হোসেনের সাহসিকতা ও মানবিকতা আগামী প্রজন্মের চিকিৎসকদের জন্য দায়বদ্ধতার পাঠ হয়ে থাকবে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories