Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

‘গাজাকে কসাইখানা বানিয়েছে ইসরাইল’, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ইসরাইলের কড়া সমালোচনা কিম জং উনের উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক : এবার গাজায় ১১ দিন ধরে আগ্রাসন চালানোর জন্য দখলদার ইসরায়েলি রাষ্ট্রের কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানিয়েছে, গাজাকে ‘মানুষ হত্যার বড় একটি কসাইখানা’ বানিয়েছে ইসরায়েল। খবর কুদস নিউজ নেটওয়ার্কের। উল্লেখ্য উত্তর কোরিয়া এখনও পর্যন্ত আমেরিকা এবং ব্রিটেনের অবৈধ আঁতাতে তৈরি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুকুলের মতো শিশুদের হত্যার মতো ভয়াবহ অপরাধ করছে ইসরায়েল। এটা ভবিষ্যত মানবজাতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এবং মানবতা বিরোধী অপরাধ।

আরো বলা হয়েছে, এটা বললে ভুল হবে না যে, পুরো গাজা উপত্যকা মানুষদের জন্য একটি কসাইখানা এবং শিশুদের হত্যার স্থানে পরিণত হয়েছে। বোমাবর্ষণ শেষ হওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অপরাধ এমনকি হত্যার কথাও অস্বীকার করছে।

ফিলিস্তিনিদের উৎখাত, অবৈধ বসতি স্থাপন এবং মসজিদে আকসার ভিতরে নামাজ পড়তে না দিয়ে ঘৃণা ছড়ানোর জন্য দখলদার ইজরায়েলের সরকার এবং সেনাবাহিনীকে দায়ী করছে উত্তর কোরিয়া।

গত ১০ মে পবিত্র সবে কদরের রাত থেকে অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। ১১ দিন এই এক পাক্ষিক আক্রমণের পর ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ইসরাইলি আক্রমণে কমপক্ষে ২৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে ৬৯ জন শিশু ও ৪০ জন নারীও রয়েছে। আর আহত হয়েছে ১ হাজার ৯১০ জন। গৃহহীন হয়েছেন অর্ধ লক্ষের ও বেশি মানুষ। অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের প্রতিরোধে ১২ জন ইসরাইলি নিহত হন বলে জানা গিয়েছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories