Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কান্দির  গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী এবং স্টাফদের পানীয় জল, শৌচালয়, ডাক্তার সহ একাধিক দাবী

কান্দির পাঁচ থেকে ছয়টি অঞ্চলের মানুষের একমাত্র ভরসা গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এখানে প্রতিদিন  হাজার হাজার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসেন। এখানে পরিষেবা বেশ ভালো তবে ইদানিং এই হাসপাতালের রোগী থেকে শুরু করে এমন কী হাসাপাতালে স্থায়ী এবং অস্থায়ী কর্মী কিছু পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

রোগীর আত্মীয়রা জানিয়েছেন “হাসাপাতালে আর্সেনিক মুক্ত জল পাওয়া যায়না, বাইরে থেকে জল কিনে আনতে হয়। তাছাড়া হাসপাতালে ভিতরে একটা টয়লেটে আছে যেটা বন্ধ হয়ে পড়ে থাকে, খোলা থাকেনা।”

তাছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে কয়েকজন কর্মী বলেন “বাড়ি থেকে জল নিয়ে আসতে হয়, পানিও জলের খুব প্রয়োজন রয়েছে।”

আজকে বহির্বিভাগে চিকিৎসা করতে আসা অনেক মানুষের অভিযোগ “সকাল থেকে রোদের মধ্যে দাড়িয়ে আছি কিন্তু ডাক্তার আসছে না, যদিও বা একবার এলেন আবারও চলে গেলেন ।”

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হলে বলেন “ডাক্তারের সমস্যা প্রতিদিন হয়না তবে মিটিং কিংবা বাইরে প্রোগ্রাম থাকলে অসুবিধা হয়।”

আর্সেনিক মুক্ত জলের সমস্যা কথা স্বীকার করে নিয়ে বলেন – “পানিয় জলের ব্যবস্থা আছে কিন্তু সেই জলে আর্সেনিক পাওয়ার পর আপাতত বন্ধ। তবে সকলেই যাতে পরিসুদ্ধ জল পায় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই পরিষেবা দেওয়া হবে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories