Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বিক্ষোভ বেড়েই চলেছে গেরুয়া শিবিরে!এবার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বিজেপি কর্মীরা

নিউজ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বেশ কয়েক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে রাজ্য বিজেপি আর তার পরেই শুরু হয় চরম বিক্ষোভ। অনেক ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে নতুন করে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের। সে কারণে বাদ পড়েছে অনেক প্রত্যাশিত বিজেপি মুখ। তাতেই ক্ষেপে গিয়েছে আদি বিজেপি কর্মীরা। বহু জায়গাতেই তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা নেতাদের বিজেপি প্রার্থী করার বিরুদ্ধে বিক্ষোভ দেখেছেন আদি বিজেপি নেতা কর্মী এবং সর্মথকরা। কোথাও কোথাও বলা হয়েছে এই সমস্ত নয়া বিজেপি নেতারা অতীতে কেউ নারোদা সারদা বা টেট কেলেঙ্কারির মতো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল আবার কেউ বহিরাগত। কিন্তু এবার এক অভিনব ঘটনা দেখা গেল বর্ধমান এ। বিজেপির দেওয়া প্রার্থী দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় বর্ধমানের কালনা বিধানসভা আসনের সমস্ত বিজেপি নেতা কর্মীরা ভোট প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে।

 

বর্ধমানের কালনা বিধানসভায় দলীয় প্রার্থী টেট দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায়, তৃণমূল প্রার্থীর হয়ে গতকালই প্রচারে নেমেছেন গেরুয়া শিবিরের কর্মীরা। এবার এই বর্ধমানেরই ৯টি আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিল আদি বিজেপি কর্মীরা। আদি বিজেপির অভিযোগ, দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন ব্যক্তিদের নির্বাচনে টিকিট দিয়েছে বিজেপি। যেমন বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খন্ডঘোষের প্রার্থী বিজন মন্ডলের বিরুদ্ধে একাধিক পোস্ট ভাইরাল হয়। পোস্টে বলা হয়, পরকীয়ার জন্য নিজের এলাকা রায়নার শ্যামসুন্দরে প্রবেশ করতে পারেন না বিজন মন্ডল। বর্ধমান জেলা বিজেপি সভাপতিকে ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে প্রার্থীপদ পেয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি খন্ডঘোষের বিভিন্ন জায়গায় বিজন মন্ডলের বিরুদ্ধে পোস্টার দেয় আদি বিজেপির নেতাকর্মীরা। প্রার্থী বদলের দাবিতে শনিবার বিকেলে কাঁটাপুকুর এলাকায় বাঁকুড়া রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা।

দক্ষিণ বর্ধমান‌ কেন্দ্রের প্রার্থী তথা দলের প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীকে নিয়েও ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন হওয়ায় আগেই দলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সন্দীপ নন্দীকে। সেই তাঁকেই টিকিট দেওয়ায় ক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা। সব মিলিয়ে বর্ধমানের ৯টি কেন্দ্রে নির্দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আদি বিজেপি কর্মীরা, যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories