Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

এবার আল্লামা মামুনুল হককে গ্রেফতার করল হাসিনার পুলিশ

নিউজ ডেস্ক : মোদির বাংলাদেশ সফর এরপর থেকে বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠন এবং সংগঠকদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় জারি রয়েছে। মোদির সফরের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়ায় গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য মাদ্রাসা ছাত্রসহ ইসলামী আন্দোলনের কর্মী নেতা এবং সমর্থকদের। এবার গ্রেফতার করা হল বাংলাদেশের অতি জনপ্রিয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আমির আল্লামা মামুনুল হককে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে।উল্লেখ্য বেশ কিছুদিন আগে ও তাকে একটি হোটেলে আটকে রেখেছিল বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে তাকে সেখান থেকে হোটেলের দরজা ভেঙে উদ্ধার করে তার সমর্থকরা। তার আগে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে জনপ্রিয় শিশু বক্তা নামে খ্যাত রফিকুল ইসলামকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories