Sunday, September 6, 2026
28 C
Kolkata

লটারিতে রাতারাতি কোটিপতি কৃষ্ণনগরের লরি চালক, নিরাপত্তার কারনে থানায় দারস্থ দম্পতি

এনবিটিভি, কৃষ্ণনগরঃ  রাতারাতি কোটিপতি নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা সংকর সরকার (৪০)। সংকর পেশায় লরি চালক। ২০০৭ সাল থেকে অন্যের লরি চালিয়ে জীবনযাপন করছেন সংকর।এরপর একটি লরি কিলেও টাকা শোধ করেতে না পারায় বেচেঁ দিতে হয় লরিটি।  

 সংকরের কথায় গতকাল সন্ধ্যায় যার কাছ থেকে লটারি কেটেছিল সে খবর দেয় যে, সে লটারিতে ১ কোটি টাকা জিতেছে। এরপরই নিরাপত্তার অভাবে ভুগতে থাকে ওই দম্পতি। তাই রাত্রি বেলা কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের কাছে দারস্থ হয় তারা।

সংকরের স্ত্রী বলেন, “লটারি কাটা নিয়ে এর আগে সংসারে অনেক অশান্তি হয়েছে। সংসার খরচের টাকা দিয়ে লটারি কেটেছে কিন্তু এইবারে একসঙ্গে এত টাকা পেয়ে বেজায় খুশি তিনি।”

সংকরের কথায় ২০০৬ সাল থেকে সে লটারির টিকিট কাটছে। ভাগ্যে জুটত ৫০০ টাকা কখনও ৮০০ টাকা আবার কখনও ৩০০০ টাকা পর্যন্ত। এখন ১ কোটি টাকা পেয়ে তার ভাগ্যর চাকা ঘুরে যায়। কিন্তু এত টাকা পাবে সে বিশ্বাসই করতে পারছেন। তিনি জানান ৩৪০ টাকার বিনিময়ে ওই টিকিট কিনেছিলেন।

তিনি জানান, “ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে টাকা উপার্জনের জন্য। এবার এই টাকা দিয়ে জমি কিনবেন চাষের জন্য।”

কোতোয়ালি থানার পুলিশ তাদের আশ্বস্ত করলে তারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories