Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

নূপুরকে এখন গ্রেপ্তার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিজেপির বহিষ্কৃত জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে আগামী ১০ আগস্টপর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। এমনটাই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও জে বি পাড়িয়ালার অবকাশকালীন বেঞ্চ।

মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দেশের বিভিন্ন জেলায় বা রাজ্যে নূপুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়।এমনকি তার বিরুদ্ধে এফআইআরও করা হয়। সেই এফআইআরের গুলোর ভিত্তিতে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার না করা হয় এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের।

নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাঁকে যেন গ্রেপ্তার করা না হয়, তাই জন্য গত গত সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর। তার আবেদনের ভিত্তিতেই ১০ আগস্ট পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দেয় আদালত।

এমনকি এদিনের আবেদনে নূপুর আরও বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর যেনও এক জায়গায় নিয়ে আসা হয়। এখনও পাওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে দেশের একাধিক থানায় মোট ৯টি এফআইআর দায়ের হয়েছে।

নূপুরের আবেদনের ভিত্তিতে ওই সব মামলায় কেন্দ্র ও রাজ্যগুলোকে নোটিশ দিয়েছেন আদালত। আগামী ১০ আগস্ট এসংক্রান্ত শুনানি হবে। এর আগ পর্যন্ত নূপুরকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত।উল্লেখ্য,কয়েক দিন আগে সুপ্রিম কোর্টে তিরস্কৃত হতে হয় বিজেপি নেত্রীকে।

বিতর্কিত মন্তব্যের জেরে দেশের বিভিন্ন প্রান্তে যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল, তার জন্য নূপুরই দায়ী বলে মন্তব্য করেছিল আদালত। এ ঘটনায় দেশবাসীর কাছে তাঁকে ক্ষমাও চাইতে নির্দেশ দেওয়া হয়েছিল।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories