Saturday, September 5, 2026
28 C
Kolkata

ওবিসি সংরক্ষণের নয়া নিয়মের ফলে বিশ্ববিদ্যালয়গুলি থেকে বাদ পড়ছে মুসলমান পড়ুয়ারা

রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক নিয়োগের কার্য প্রায় শেষ হয়ে গেছে। স্নাতকোত্তর ভর্তি তালিকাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে এসএসসি, পুলিশ, পৌরসভা, পিএসসিসহ নানা দফতরে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগে ওবিসি সংরক্ষণ নয়া নিয়ম চালু হয়েছে। তবে এই নিয়মে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়গুলির প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, ওবিসি সংরক্ষণ থাকা সত্ত্বেও মুসলিম প্রার্থীদের নাম পাওয়া যাচ্ছে না। যেমন, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি তালিকায় ওবিসি মুসলিম প্রার্থীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ভর্তির তালিকায়ও মুসলিম ওবিসিদের পাওয়া যায়নি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে কিছু মুসলিম ওবিসি প্রার্থী সুযোগ পেয়েছেন, কিন্তু আইন, অর্থনীতি, ও জুওলজি বিভাগে ওবিসি আসন থাকলেও কোনো মুসলিম প্রার্থী ভর্তির সুযোগ পায়নি। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও সংখ্যালঘু মুসলিম ওবিসিরা বাদ পড়েছেন। রাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা দেখা দিচ্ছে। ফলে সংখ্যালঘু ওবিসি ছাত্রদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories