Saturday, September 5, 2026
28 C
Kolkata

রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য, অভিযোগ পেয়ে খতিয়ে দেখলেন পুর প্রশাসক সুমলা

মালদা: রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য। রাস্তার অধিকাংশ জায়গা দখল করেই পসরা সাজিয়ে দেদার ব্যবসা করছেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে খতিয়ে দেখলেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরা।

মালদা শহরের চিত্তরঞ্জন, বিচিত্রা মার্কেট সহ একাধিক মার্কেটে হানা দিয়ে দুজনকে স্পট ফাইনও করা হয়‌। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমলা আগরওয়াল জানান, অধিকাংশ ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য করছেন। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হবে। তার পাশাপাশি পথচলতি সাধারণ মানুষদের অসুবিধা হচ্ছে। অভিযোগ পেয়ে সরেজমিনে খতিয়ে দেখা হলো। তার পাশাপাশি দুজন ব্যবসায়ীকে স্পট ফাইন করা হল। আগামীতে এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories