Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ওড়িশায় গো-রক্ষকদের বিরুদ্ধে দুধ ব্যবসায়ীদের প্রতিবাদ

বিজেপি শাসিত ওড়িশায় গো-রক্ষকদের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন দুধ ব্যবসায়ীরা। স্বঘোষিত এই গো-রক্ষকরা গরু রক্ষার ছলে সমাজ বিরোধীদের মতোই হিংস্র আচরণ করছে বলে জানা গিয়েছে। দুধ ব্যবসায়ীদের উপর বারবার হামলা চালালেও, কিন্তু পুলিশ এখনো কোনো কড়া ব্যবস্থা নেয়নি এমনটাই অভিযোগ।

সোমবার ওড়িশা মিল্ক ফার্মার্স অ্যাসোসিয়েশনের ৬ জনের একটি দল রাজ্য পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়ার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। তারা জানিয়েছেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুগ্ধ ব্যবসায়ীদের উপর হামলা হয়েছে, কিন্তু পুলিশ মাত্র তিনজনকে গ্রেফতার করেছে। অথচ, প্রত্যক্ষদর্শীদের মতে ৫০-৬০ জনের একটি দল হামলায় জড়িত ছিল। এদিকে পশুচিকিৎসা কর্মকর্তা, দুগ্ধ ফেডারেশন, পুলিশ এবং কৃষক প্রতিনিধিদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করার দাবি জানানো হয়েছে। দুধ ব্যবসায়ীরা এই ঘটনাকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়েছেন, যদি দোষীদের যদি দ্রুত গ্রেফতার না করা হয় এবং ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে তারা ১৮ই সেপ্টেম্বর বিধানসভা ঘেরাও করবেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories