Saturday, September 5, 2026
28 C
Kolkata

টিকিট না পাওয়ায় শৌচাগারের পাশে বসে জাতীয় কুস্তিতে যাত্রা কুস্তিগিরদের, প্রশ্নের মুখে ওড়িশা সরকার

ওড়িশার কুস্তিগিরদের সঙ্গে জাতীয় কুস্তি প্রতিযোগিতায় যাত্রা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে , ১৮ জন খেলোয়াড়ের ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়েছিল, কিন্তু তা নিশ্চিত হয়নি। ফলে তারা উত্তরপ্রদেশে যাত্রা করতে বাধ্য হন সাধারণ কামরায়, যেখানে শৌচাগারের পাশেই বসে, প্রবল ঠান্ডার মধ্যে যাত্রা করতে হয়েছে তাদের। প্রতিযোগিতা শেষে ফিরতেও একই অবস্থার সম্মুখীন হতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার দশজন ছেলে ও আটজন মেয়ে কুস্তিগিরের সঙ্গে। রাজ্যের স্কুল ও গণ শিক্ষা দফতর তাদের যাতায়াতসহ সব ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু ট্রেনের টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় খেলোয়াড়দের অসুবিধার মধ্যে যাত্রা করতে হয়েছে। সমাজমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কুস্তিগিররা ব্যাগে মাথা ঠেকিয়ে, অপরিষ্কার কামরায় বসে বা শুয়ে সফর করছেন।

শিক্ষকরা অভিযোগ করেছেন, দলের ম্যানেজার কটকের ভানু রানা টিকিট নিশ্চিত করেননি। এক শিক্ষক বলেন, “চিঠি পেয়ে আমরা শিক্ষার্থীদের নিয়ে গিয়েছিলাম। শৌচাগারের পাশে খুব খারাপ অবস্থার মধ্যে যাত্রা করতে হয়েছে। একজন মন্ত্রীকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।”
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহল থেকে বিতর্কের মুখে পড়েছে ওড়িশা সরকার। অনেকেই ট্রেনের টিকিট নিশ্চিত করতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত দাবি করেছেন। তবে এখন পর্যন্ত ওড়িশা সরকার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories