Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

আরও একবার সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র দেখা গেল নদীয়া জেলায়

সুরজিৎ দাস, নদীয়া: ‘মানুষ মানুষের জন্য’ এই গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ভূপেন হাজারিকার। কিন্তু সাম্প্রতিক কালে শুরু হয়েছে মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিভেদের রাজনীতি। ধর্ম নিয়ে রাজনৈতিক নেতার শুরু করেছে নোংরা রাজনীতি, সৃষ্টি করেছে মানুষের সাথে মানুষের বিভেদ। কিন্তু এতো কিছুর পরও খোয়া যায়নি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ।আজও তা টিকে রয়েছে। যার রোজ রোজ উদাহরণ হিসাবে উঠে আসে। এবার সেইরকমই উদাহরন উঠে এলো নদীয়ার চাপড়া থানা এলাকায়।

আবারো সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে তুললো একদল যুবক। এক হিন্দু বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলো মুসলিম যুবকরা। নিজেরাই টাকা তুলে হিন্দু শাস্ত্র মতে শ্মশানে নিয়ে গেল তারাই। দুই সম্প্রদায়ের মেলবন্ধনের নজির দেখা গেল নদীয়া চাপরা থানা এলাকায়। জানা যায়,নদীয়া চাপড়া থানার শিবির পাড়ার বাসিন্দা বৃদ্ধা বাসন্তী দে। বয়স আনুমানিক 75 বছর। দীর্ঘদিন ধরে বয়স জনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারে তার ছেলে আর বৌমা। ছেলের ও শারীরিক অবস্থা সবল নয়। সকালে কাজের তাগিদে ছেলে বাড়ি থেকে প্রতিদিনের মত বের হয়েছিলেন। মৃত্যুর পর পরিবারের তেমন কেউ না থাকায় অবশেষে এগিয়ে এলো এলাকার মুসলিম সম্প্রদায়ের যুবকরা।

তারাই টাকা তুলে ওই বৃদ্ধাকে শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু শাস্ত্র মতে শেষকৃত্য সম্পন্ন করে। পরে যদিও ছেলে শ্মশানে গিয়ে উপস্থিত হয়। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ভালো না থাকার কারণেই সম্প্রীতির হাত বাড়িয়ে দেয় মুসলিম পরিবারের যুবকরা। স্বাভাবিকভাবেই ধর্মের মেলবন্ধনে খুশি এলাকার মানুষজন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories