Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

বিষাক্ত বোলতার কামড়ে মৃত্যু এক শিশুর,আহত ৩

হরিশ্চন্দ্রপুর: বিষাক্ত বোলতার কামড়ে মৃত্যু হল এক কন্যা শিশুর। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল চারটে নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে। মৃত শিশুর নাম হাসি খাতুন। বয়স ৩।আহত হয়েছেন শিশুটির ঠাকুমা সুবেরা বেওয়া (৭০),জেঠিমা সাবেরা বিবি ও মেজো ভাই রোজ আলি (৬)। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, হাসি খাতুন ও তার মেজো ভাই রোজ আলি রবিবার বিকেল চারটে নাগাদ নিজেদের বসত বাড়ির পিছনে এক পরিত্যক্ত অসম্পূর্ণ পাকা বাড়ির ভিটেতে খেলছিল।তাদের বসত বাড়ির চালে গজিয়ে উঠেছিল এক বিষাক্ত বোলতার চাক। সেই সময় এক ঝাঁক বিষাক্ত বোলতা ক্ষুদে দুই শিশুকে হামলে ধরে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন ঠাকুমা সুবেরা বেওয়া ও জেঠিমা সাবেরা বিবি। তাদেরকেও কামড়ায় বিষাক্ত বোলতা। গুরুতর ভাবে আহত হয়ে পড়েন দুই শিশু সহ চারজন।তাদেরকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা দুই শিশুর আশঙ্কা জনক অবস্থা দেখে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর।হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই মারা যায় হাসি খাতুন বলে জানান শিশুটির মামা পুরস্কার আলম।বর্তমানে তিনজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর।

মামা ফুলসার আলম জানান, তারা তিন ভাই ও এক বোন।হাসি খাতুন ছিল ছোট। জামাইবাবু হাসিবুল আলম ভিন রাজ্য জয়পুরে রিকশা চালায়। তাদের অভাবের সংসার। সামান্য বোলতার কামড়ে এক শিশুর অকালে প্রাণ চলে যাবে তা ভেবে স্থির থাকতে পারছে না পরিবার।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories