Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক

অতিরিক্ত ভিড়ে ক্যানিং লাইনে সোনারপুরে স্পেশ্যাল স্টাফ ট্রেন থেকে পড়ে গেলেন এক রেলযাত্রী। গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে ভরতি তিনি। জানা গিয়েছে জখম ওই যাত্রীর নাম তাপস মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। ক্যানিং ডাউন স্পেশ্যাল স্টাফ ট্রেনে যাতায়াত করছিলেন তিনি। ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল। ওই যাত্রী একেবারে দরজা সামনে দাঁড়িয়েছিলেন। ভিড়ে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। ক্যানিং লাইনের সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে গণশক্তি মোড়ের কাছে ওই রেল যাত্রী ট্রেন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় যুবকরাই তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় সোনারপুর জিআরপিকে। প্রথমে বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ওই রেল যাত্রীকে নিয়ে যাওয়া হয়। তাপসবাবুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাই চিকিত্‍সকদের পরামর্শমতো তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories