Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভারতে মুসলিম জনবিস্ফোরণ এক মিথ্যা প্রচারণাঃ প্রাক্তন মুখ্যনির্বাচন কমিশনার কুরেশি

এনবিটিভি ডেস্কঃ মুসলিমরা বেশী বেশী বাচ্চা জন্ম দেয়। একসময় মুসলিমরা ভারতে সংখ্যাগুরুতে পরিণীত হয়ে যাবে ফলে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়বে। আরএসএস ও বিজেপি রাজনৈতিক রুটি সেঁকতেই এমনি মিথ্যা ও তথ্যহীন মেরুকরণের চেষ্টা করছে। আর এই বিষয়কে পর্দা ফাঁস করতে শুক্রবার দেশের প্রাক্তন মুখ্যনির্বাচন কমিশনার ডক্টর এস ওয়াই কুরেশি’র লেখা বই কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে প্রকাশিত হয়।

এদিন এস ওয়াই কুরেশি’র তথ্যবহুল লেখা “দ্য পপুলেশন মিথ ইসলাম, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া”  শিরনামের বইটি বেশ খ্যাতি অর্জন করায় তা বাংলা ভাষায় “ইসলাম, পরিবার পরিকল্পনা এবং ভারতীয় রাজনীতি ‘জনপুরাণ’ শিরোনামে অনুবাদ গ্রন্থ প্রকাশ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ভারতের বর্তমান রাজনীতির করুণ পরিস্থিতি তুলে ধরেন।

সাংবাদিক মণিদীপা ব্যানার্জী, NDTB

উল্লেখ্য, কুরেশি তিনি এই বইয়ের মাধ্যমে আরএসএস ও বিজেপি’র মুসলিম বিদ্বেষী মনভাব কিভাবে দেশের মধ্য ছড়িয়ে দিয়েছে ও আগামী দিনে ভারতের রাজনীতির জল কোনদিকে গোড়াতে চলেছে তার তত্ব ও তথ্য দিয়ে তুলেধরেছেন। মুসলিমদের সম্পর্কে মিথ্যা ও কাল্পনিক মিথ তৈরি করে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করে দাঙ্গার পরিবেশ তৈরি করতে মরীয়া আরএসএস সঙ্ঘ পরিবার। মুসলিমরা নাকি পরিবার পরিকল্পনা সম্পর্কে অবগত নয়, এই মিথ্যা প্রচারকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন তিনি এই বইয়ের মাধ্যমে।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের প্রাক্তন মুখ্যনির্বাচন কমিশনার ডক্টর এস ওয়াই কুরেশি, আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য এল. জে জামির উদ্দিন শাহ, জওহর সরকার, ডাঃ কুণাল সরকার, মণিদীপা ব্যানার্জী, বিকাস রঞ্জন ভট্টাচার্য সহ আরও অনেকেই।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories