Monday, June 8, 2026
38.3 C
Kolkata

গত দুই বছরে ভারতে দেড় লক্ষের বেশি বাড়ি ভাঙার অভিযোগ

গত দুই বছরে (২০২২-২০২৩) দেড় লক্ষেরও বেশি বাড়ি ভেঙ্গে দিয়েছে ভারতের কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় কতৃপক্ষ।

এ সময় সাত লাখ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে হাউজিং অ্যান্ড ল্যান্ড রাইটস নেটওয়ার্ক।

ওই সংস্থাটি ‘ভারতে জোরপূর্বক উচ্ছেদ ২০২২ থেকে ২০২৪’ নামের এক প্রতিবেদনে জানায়, ভারতে এই দুই বছরে প্রতিদিন কমপেক্ষ ২৯৪টি বাড়ি ধ্বংস করা হয়েছে। ২০২৩ সালে প্রতি ঘণ্টায় উচ্ছেদ করা হয়েছে ৫৮ জন ব্যক্তিকে।

২০২৩ সালে যে হারে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেই হিসেবে অন্তত ৫ লাখ মানুষকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে গত সাত বছরের মধ্যে এবারই এত বেশি সংখ্যাক মানুষকে উচ্ছেদ করা হয়েছে।

৫৮ শতাংশ মানুষকে অপসারণ করার সময় সেগুলোকে ‘বস্তি’ উল্লেখ করা হয়েছে অথবা অধিগ্রহণ ও নগরের সৌন্দর্যায়নের নামে লোকজনকে উচ্ছেদ করা হয়েছে।

শুধুমাত্র দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরিতে অন্তত ৭৮টি উচ্ছেদের ঘটনা ঘটেছে। এ সময় দিল্লীতে উচ্ছেদ করা হয়েছে অন্তত ৩ লাখ মানুষকে।

এর মধ্যে ভারতের সুপ্রীম কোর্ট, রাজ্যগুলোর হাইকোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আদালতের আদেশে উচ্ছেদ করা হয়েছে প্রায় তিন লাখ মানুষকে।

উচ্ছেদ হওয়া মানুষের মধ্যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, যাযাবর সম্প্রদায়, অভিবাসী শ্রমিক এবং ধর্মীয় সংখ্যালঘুরা অন্তুভুক্ত আছে।

এই সংগঠনটির আশঙ্কা সারাদেশে অন্তত ১৭ মিলিয়ন মানুষ উচ্ছেদ ও বাস্তুচ্যুতির হুমকির মধ্যে জীবনযাপন করছে।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories