Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দৈনিক সংক্রমণ কমলেও ফের উদ্বেগ বাড়িয়ে দেশে একদিনে করোনায় মৃত ২০০০ পার

এনবিটিভি ডেস্ক: দেশের দৈনিক করোনাভাইরাসের সংক্রমণে বড়সড় পতন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে এই প্রথমবার এতটা কমল দৈনিক সংক্রমণ। কোভিডে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছিল। গত কয়েক দিন ধরেই তা হাজারের নীচে রয়েছে। কিন্তু মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে অনুসারে, দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জনের। মহারাষ্ট্র এবং কেরলে এক দিনে মৃত্যু ১০০-র বেশি রয়েছে। বাকি সব রাজ্যেই তা ১০০-র কম। কিন্তু মধ্যপ্রদেশে হঠাৎ দৈনিক মৃত্যু পৌঁছেছে ১৫০০-র কাছাকাছি। ওই রাজ্যে এ রকম বাড়বাড়ন্তের জন্যই দেশের দৈনিক মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। প্রাথমিক অনুমান, কোভিডে পুরনো মৃত্যুর হিসাবে সমতা আনতেই হঠাৎ মৃতের সংখ্যা বেড়েছে সে রাজ্যে।

দেশে নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় তা ২ শতাংশের নীচে নেমেছে। সঙ্গে দেশের সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮ জন।

 

ফলে দৈনিক সংক্রমণ কমলেও মৃতের হার বাড়ায় নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories