Saturday, September 5, 2026
28 C
Kolkata

পদ্মার ভাঙনে হারিয়ে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার তারানগর! মেলেনি কোনও প্রশাসনিক সাহায্য

দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী গ্রাম তারানগর আজ আর আগের মতো নেই। একসময় এই গ্রাম ছিল শিক্ষিত, বনেদি ও সমৃদ্ধ। পদ্মা নদীর ক্রমাগত ভাঙনে গ্রামের অধিকাংশ অংশ এখন তলিয়ে চলে গেছে বললেই চলে। কিছু সংখ্যক পরিবার নদীর তীরে বাস করলেও, তারা আতঙ্কে দিন কাটাচ্ছে যে কখন নদী গিলে খাবে তাদের শেষ আশ্রয়টুকু। তবে
এই অঞ্চলে ভাঙন নতুন নয়। আশির দশকের শেষেই কালিনগর, রাধাকৃষ্ণপুর, খাঁদুয়া, শেখালিপুরের মতো গ্রামগুলি হারিয়ে যায় পদ্মায়। সেই থেকেই আশঙ্কা ছিল, একদিন না একদিন তারানগরও একই পরিণতির শিকার হবে।

১৯৯৪-৯৫ সালের দিকে পদ্মা তারানগরের এক অংশ ভেঙে নেয়। এরপর কিছু বছর শান্ত থাকলেও ২০২৪ থেকে আবার ভয়াবহ ভাঙন শুরু হয়। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, পদ্মার বাংলাদেশের দিকে চর জমেছে, আর ভারতের দিকে নদীর গভীরতা বেড়েছে যা ভাঙনের বড় ইঙ্গিত ছিল। বাংলাদেশ তাদের দিকে সিমেন্ট, বালি ও পাথর দিয়ে মজবুত বাঁধ দিয়ে ভাঙন রোধ করলেও এপার বাংলায় সেই উদ্যোগ দেখা যায়নি। জানা গিয়েছে বহু বার বাঁধ তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু কাজ হয়নি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories