Saturday, September 5, 2026
28 C
Kolkata

আইসিসির নিয়ম লঙ্ঘন করল পাকিস্তান : মাঠে লাগানো হলো না ভারতীয় পতাকা

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এরই মধ্যে পাকিস্তানের কার্যকলাপে উঠেছে বিতর্কের ঢেউ। লাহোর এবং করাচি স্টেডিয়ামে অনুপস্থিত ভারতের জাতীয় পতাকা। একটি ভিডিও সমাজ মাধ্যমে সামনে আসা মাত্রই চারিদিকে শোরগোল সৃষ্টি হয়েছে। যদিও আমরা ভিডিওটির সত্যতা যাচাই করিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সকল দেশের পতাকা লাগানো হলেও, নেই শুধু ভারতের জাতীয় পতাকা। করাচি স্টেডিয়ামে সাতটি দেশের পতাকা লাগানো হয়েছে, বাদ পড়েছে শুধু ভারতীয় পতাকা।

লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচি এই তিনটে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফির প্রতিযোগিতা। সারা বিশ্বের নজর এখন পাকিস্তানের উপর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী যে কটি স্টেডিয়ামে খেলা আয়োজিত হবে, সেখানে অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের পতাকা লাগানো বাধ্যতামূলক, সঙ্গে থাকবে আইসিসি এর পতাকাও। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বমোট আটটি দেশ অংশগ্রহণ করবে। তাই পাকিস্তানের স্টেডিয়ামে আটটি পতাকাই থাকার উচিত। যে ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সত্যি হলে মানতেই হবে, আইসিসির নির্ধারিত নিয়মকে অমান্য করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় সমর্থকরা অভিযোগ করছে, পাকিস্তান ইচ্ছে করে জেনে বুঝে এমন কান্ড ঘটিয়েছে। অপরদিকে পাকিস্তান সমর্থকরা দাবি করছে, সমগ্র বিশ্বের কাছে পাকিস্তানের বদনাম রটানোর জন্য এমন ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রটানো হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের আয়োজিত হলেও, পাকিস্তানেরর মাটিতে একটি ম্যাচও খেলবে না ভারত। ভারতের প্রত্যেকটি ম্যাচ আয়োজিত হবে দুবাইতে। অনুমান করা হচ্ছে, হয়তো সেই কারণেই ভারত ছাড়া বাকি সাতটি দেশের পতাকা লাগানো হয়েছে পাকিস্তানের স্টেডিয়াম গুলোতে। অপরদিকে এমনও অনুমান করা হচ্ছে, পাকিস্তানের তরফ থেকে ভারতকে পাকিস্তানের মাটিতে খেলার অনুরোধ জানানো হয়েছিল, ভারত সেটিকে প্রত্যাখ্যান করে। যার ফলে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে পাকিস্তানের। এই ঘটনার প্রতিশোধ নিতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। খেলা শুরুর আগে এমন ঘটনা বিতর্কের ঢেউকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories