Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বিজেপির মিছিল থেকে পাকিস্থান জিন্দাবাদ স্লোগান : নির্দোষ মুসলিমদের মুক্তির দাবিতে এসডিপিআই এর বিশাল প্রতিবাদ

ইমাম সাফি :কর্ণাটকের স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে ফলাফলের ঘোষণার পর ম্যাঙ্গালোরে বিজয় মিছিল থেকে পাকিস্থান জিন্দাবাদ স্লোগান শুনতে পাওয়া যায় । পঞ্চায়েত নির্বাচনে ম্যাঙ্গালোরে ১৫০ অধিক আসনে জয়লাভ করে এসডিপিআই । প্রাথমিক ভাবে মিডিয়া দাবি করে এসডিপিআই এর মিছিল থেকে এই স্লোগান দেওয়া হয় ।ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম যুবককে গ্রেফতার করা হয় । পরে তদন্ত রিপোর্টে উঠে আসে বিজেপির মিছিল থেকে এই পাকিস্থান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় ।

অবিলম্বে দেশদ্রোহী স্লোগানে অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতারির দাবিতে ও মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া নির্দোষ মুসলিমদের মুক্তির দাবিতে শুক্রবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ডাকে ম্যাঙ্গালোরে এসপি অফিস অভিযান ও বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ।এই দিনের এই বিক্ষোভে হাজার হাজার মানুষের যোগদানে জনসমুদ্রের আঁকার ধারণ করে । বিজেপি বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে গোটা শহর ।
এই দিনের এসপি অফিস অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিআই এর সর্বভারতীয় সম্পাদক আলফানসো ফ্রানকো । এসপি অফিস শেষে এসডিপিআই এর পক্ষ থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার ও নির্দোষ মুসলিমদের মুক্তির দাবি জানিয়ে জেলা পুলিশ অধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয় ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories