Saturday, September 5, 2026
28 C
Kolkata

পালাক্কাড় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস কেরল সরকারের

কেরালার পালাক্কাড় জেলায় গণপিটুনিতে নিহত ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিক রামনারায়ণ বাঘেলের পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিল রাজ্য সরকার। গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিহত রামনারায়ণ বাঘেল (৩১) ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা। জীবিকার সন্ধানে তিনি মাত্র চার দিন আগে কেরালায় এসেছিলেন। পালাক্কাড়ের ওয়ালায়ার থানার অধীনে আট্টাপল্লম এলাকায় আত্মীয়দের সঙ্গে থাকছিলেন তিনি। ১৬ ডিসেম্বর গ্রামের মধ্যে পথ হারিয়ে ফেলেন বাঘেল। সেই সময় কিছু স্থানীয় বাসিন্দা তাকে বাংলাদেশি সন্দেহে মারধর করে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের একজন বারবার বাঘেলের কাছে জানতে চাইছে তিনি বাংলাদেশি কি না। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, অভ্যন্তরীণ আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে তার। জানা গিয়েছে, হামলাকারীদের মধ্যে আরএসএসের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মীও ছিলেন, যাঁদের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা ছিল। একজন পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি বলে চিহ্নিত করে পিটিয়ে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঘটনার পর প্রথমে বাঘেলের পরিবার দেহ গ্রহণ করতে রাজি হয়নি। পরে রাজ্যের রাজস্বমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দেন। জানানো হয়েছে, মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ক্ষতিপূরণের অঙ্ক ১০ লক্ষ টাকার কম হবে না। পাশাপাশি, বিমানযোগে দেহ ছত্তিশগড়ে পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে।
এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পালাক্কাড়ের পুলিশ সুপার অজিত কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের জাতিগত পরিচয় যাচাইয়ের পর প্রয়োজনে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের ধারাও যুক্ত করা হবে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories