Saturday, September 5, 2026
30 C
Kolkata

গাজায় ইজ়রায়েলি সেনার হাতে গ্রেফতার “নো আদার ল্যান্ড”-খ্যাত ফিলিস্তিনি পরিচালক হামদান বাল্লাল

ফের ইজ়রায়েলি হামলায় জ্বলছে গাজ়া। দক্ষিণ গাজ়ার নাসের হাসপাতালে রবিবার রাতে বোমা হামলা চালিয়েছে ইজ়রায়েলি সেনা, যেখানে আগে থেকেই আহত ও মৃতদেহের ভিড় ছিল। ইজ়রায়েল হামলার দায় স্বীকার করলেও দাবি করেছে, হামাস ওই হাসপাতালকে ঘাঁটি বানিয়েছিল।

১৭ মাসের যুদ্ধে ৫০ হাজারেরও বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। দক্ষিণ গাজ়ার রাফা শহরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ইজ়রায়েল হাজারো বাসিন্দাকে এলাকা ছাড়তে বলেছে। বহু মানুষ আশ্রয়ের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন, কিন্তু নিরাপদ স্থান নেই।

এদিকে, পশ্চিম ভূখণ্ডে ইজ়রায়েলি হামলায় অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহ-পরিচালক হামদান বাল্লাল আহত হন এবং পরে সেনারা তাঁকে গ্রেফতার করে।

ইজ়রায়েল সন্দেহজনক গাড়িতে হামলা চালিয়ে অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়ি ধ্বংস করেছে। গাজ়ার শরণার্থী শিবিরেও বোমাবর্ষণ করেছে সেনাবাহিনী। দীর্ঘ যুদ্ধ ও মানবিক সংকটে ক্লান্ত প্যালেস্টাইনিরা এখন কেবল বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories