Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ফিলিস্তিনি দুই যমজ ভাইবোন

নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২১ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছেন ফিলিস্তিনি অধিকার কর্মী ও জমজ ভাইবোন মুনা আল-কুর্দ ও মোহাম্মেদ আল-কুর্দ। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী জমজ সহোদরের পরিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ’র বাড়ি থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুতের মুখোমুখি হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে তারা ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করার জন্য একটি বৈশ্বিক প্রচারণার মুখ হয়ে ওঠে।

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, সেরা ১০০ তালিকায় রয়েছে সেই অসাধারণ নেতারা, যারা বিশ্বজুড়ে গত এক বছরে একটি উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করে গেছেন, সংকটের মধ্যেও ঝাঁপিয়ে পড়েছে। এবার মোট ছয়টি ক্যাটাগরিতে ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বকে তুলে আনা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- লিডারস, আইকনস, পাইওনিয়ার্স, আর্টিস্টস, ইনোভেটরস ও টাইটানস।

লিডার্স ক্যাটাগরিতে প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি স্থান পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া মোদি, মমতা ও ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও জায়গা পেয়েছেন।

সবচেয়ে আশ্চর্যজনকভাবে এই তালিকায় উঠে এসেছেন আফগানিস্তানের তালেবান নেতা ও দেশটির উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার।

আইকনস ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ব্রিটিশ রাজপরিবারের পরিচিত মুখ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এই ক্যাটাগরিতে আরও অনেকের সঙ্গে নাম এসেছে রুশবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি, পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের।

পাইওনিয়ার্স ক্যাটাগরিতে নাম এসেছে সংগীত শিল্পী বিলি ইলিশ, সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালার। টাইটানস ক্যাটাগরিতে অনেকের মধ্যে নাম এসেছে অ্যাপলের সিইও টিম কুকের। আর্টিস্টস ক্যাটাগরিতে নাম এসেছে অভিনেত্রী কেট উইন্সলেট, স্কারলেট জোহানসনের। ইনোভেটরস ক্যাটাগরিতে আরও অনেকের সঙ্গে স্থান পেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

সূত্র : ডেইলি ইত্তেফাক

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories