Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে অশালীন আচরণ গ্রেফতার টাক্সিচালক

এনবিটিভি: সোমবার রাতে বাড়ি ফেরার সময়ে এক ট্যাক্সিচালকের কটূক্তি ও অভব্য আচরণের শিকার হন বলে জানিয়েছেন মিমি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ নেন তিনি। তাঁরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ট্যাক্সিচালককে। আজ মঙ্গলবার আদালতে তোলা হয় তাঁকে।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা দিয়ে ফেরার সময়ে মিমির সঙ্গে এই ঘটনা ঘটেছে। সরকারি গাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ একটি ট্যাক্সি ক্রমাগত হর্ন বাজিয়ে মিমির গাড়িকে ওভারটেক করে। তখনই গাড়ির কাচ নামান মিমি। এর পরে বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি ট্র্যাফিক সিগন্যালে তাঁর গাড়িটি দাঁড়ালে পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তাঁর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে দাবি করেন মিমি।

তখনই সটান গাড়ি থেকে নামেন তিনি, ট্যাক্সিচালককেও টেনে নামান। ঘটনাচক্রে গতকাল মিমির দেহরক্ষী তাঁর সঙ্গে ছিলেন না। মিমি ওই ট্যাক্সিচালককে নামিয়ে পুলিশে দেবেন বলে ধমক দেন, ততক্ষণে রাস্তায় লোক জমে গিয়েছে। তবে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় চালক।

এর পরেই গড়িয়াহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মিমি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। লিখিত অভিযোগও দায়ের করেন। রাতেই ট্যাক্সিটিকে আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories