Saturday, September 5, 2026
28 C
Kolkata

জামিন পেয়ে অবশেষে কি জেল থেকে ছাড়া পাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়?

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তির পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে ৮ জন সাক্ষীর বয়ান রেকর্ড সম্পূর্ণ হওয়ার পর সোমবার তার বেলবন্ড জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই প্রেসিডেন্সি জেলে পৌঁছে যাবে রিলিজ অর্ডার। বর্তমানে তিনি কলকাতার আর এন টেগোর হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসে সংক্রমণ ও হৃদরোগজনিত কারণে তাকে ভর্তি করা হয়েছিল। পরে কিডনি ও চোখেরও অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের দাবি, তিনি এখন অনেকটাই সুস্থ। জামিন সংক্রান্ত সমস্ত নথি জেল থেকে পৌঁছে গেলে আজই হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে তার।

সুপ্রিম কোর্টে আগেই জামিন মঞ্জুর হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের, তবে শর্ত ছিল সিবিআইয়ের তালিকাভুক্ত ৮ জন সাক্ষীর বয়ান রেকর্ড সম্পূর্ণ হওয়ার পরেই তিনি বেলবন্ড জমা দিতে পারবেন।সোমবার সেই প্রক্রিয়া শেষ হওয়ায় তার মুক্তির রাস্তা একেবারেই পরিষ্কার। আদালতের কপি ইতিমধ্যেই এসিজেএম কোর্টে পাঠানো হয়েছে, ফলে আজ সকালেই রিলিজ অর্ডার জেলে পৌঁছে যাবে বলে জানা যায়। ২০২২ সালের ২৩ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে তখন প্রায় ৫০ কোটি টাকা ও বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, অবশেষে তিন বছর পর মুক্তির মুখ দেখতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories