Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মাছের ভেড়ির জন্য সীমানাচিহ্নিত করার কাজ শুরু করায় ক্ষোভ কোলাঘাটে

নিউজ ডেস্ক : কোলাঘাটের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তরমার্কন্ডপুর মৌজায় বহিরাগত এক মাছের ঝিল মালিক বেআইনি মাছের ঝিল করার জন্য আজ সকালে জমির সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু করার পরিপ্রেক্ষিতে অনিচ্ছুক কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। কোলাঘাট ব্লকের বি.এল.এ্যান্ড এল.আর.ও এর কাছে আজ বিকালে উত্তর মার্কন্ডপুর মাছের ঝিল বিরোধী কৃষক সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। কমিটির উপদেষ্টা মুকুন্দ জানা ও যুগ্ম সম্পাদক প্রশান্ত আদক অভিযোগ করেন, এই মৌজায় মাছের ঝিল তৈরি হলে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি মৌজা সহ পার্শ্ববর্তী ব্লকের কেশাপাট ও মাইশোরা অঞ্চলের জলনিকাশি ভীষনভাবে বিপর্যস্ত হয়ে পড়বে।

শুধু তাই নয়, দোফসলি জমিতে একাধিকবার চাষ-আবাদ করে আমরা ক্ষুদ্র চাষীরা যেভাবে জীবিকা নির্বাহ করতে পারত, তা ব্যহত হবে। আমরা চাই, প্রশাসন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories