Friday, March 20, 2026
25.1 C
Kolkata

শারীরিক উন্নতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির! প্রণবকে নিয়ে আশা দেখালেন ছেলে অভিজিৎ

এনবিটিভি ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা দেশের রাজনীতির অন্যতম অভিভাবক প্রণব মুখোপাধ্যায়। দিল্লির সেনা হাসপাতাল আগেই জানিয়েছিল কোমায় রয়েছেন প্রণব। আজ হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোনও পরিবর্তন আসেনি প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থায়। অর্থাত্ প্রাক্তন রাষ্ট্রপতি এখন স্থিতিশীল।

এখনও ভেন্টিলেশনেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়।  সকাল দশটা নাগাদ টুইট করে তাঁর  ছেলে তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় লিখেছিলেন, “গত রাতে হাসাপাতালে বাবাকে দেখে এসেছি। ভগবানের আশীর্বাদ ও আপনাদের সকলের শুভ কামনায় বাবা আগের থেকে ভাল আছেন। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শীঘ্রই তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন।”

আজও হাসপাতালের তরফে প্রায় একই কথা জানানো হয়েছে। স্থিতিশীল রয়েছে তাঁর ক্লিনিক্যাল প্যারামিটারগুলি। তবে একাধিক কো-মর্বিডিটি রয়েছে প্রণবের। সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। তাই বিশেষজ্ঞদের একটি দল নিরন্তর নজর রেখে চলেছে সে দিকে।

গত ৯ অগস্ট রাজাজি মার্গের বাড়িতে মাথায় চোট পেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপর তাঁর অস্ত্রোপচার হয় সেনা হাসপাতালে। আর জ্ঞান ফেরেনি। আসে কোভিড পজেটিভ রিপোর্ট। চিন্তা বাড়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে।

এখন অবশ্য তাঁর শারীরিক অবস্থার স্থিতিশীলতা এবং অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইট, দুটি খবরেই আশার আলো দেখছে গোটা ভারত।

Hot this week

বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ তিলোত্তমার মায়ের, ২০২৫ সালে NBTV কে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন সুর

পানিহাটি বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।...

শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন!

আসন্ন ভোটকে সামনে রেখে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ...

দেশ জুড়ে এলপিজির অভাব! রোজা শেষে মানুষ ‘অনলাইন ডেলিভারি’তে আস্থাশীল

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি সাধারণ মানুষের দৈনন্দিন...

পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগে যে তিনটি কাজ করলে আল্লাহ কবুল করবে সব ইবাদত

রমযান মাস প্রায় শেষের পথে। রহমত, ক্ষমা আর মুক্তির...

ভোটের আগে সামাজিক মাধ্যমে কড়াকড়ি বাড়াল কেন্দ্র,পোস্ট অপসারণে বাড়তি ক্ষমতা মোদি সরকারের

চারটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ...

Topics

উমর খালিদের আটক ‘অযৌক্তিক’, আইনি ভিত্তির অভাবের কথা জানাল রাষ্ট্রসংঘের সংস্থা!

পাঁচ বছরেরও বেশি সময় জেলে থাকার পর মানবাধিকার কর্মী...

জোট জল্পনায় ইতি টানলেন বিজয়, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের পথেই অটল তামিলাগা ভেত্রি কড়গম(টিভিকে)

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক জল্পনা যখন তুঙ্গে,...

Related Articles

Popular Categories