Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

যুদ্ধ শেষে ইউক্রেনীয় নেতাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা’

ইউক্রেন যুদ্ধে সফল হলে দেশটির রাজনৈতিক নেতাদের ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পরিকল্পনা করছে রাশিয়া- এমন অভিযোগ উঠেছে সামরিক অভিযান চালানো এই দেশটির বিরুদ্ধে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। আজ শুক্রবার অভিযানের নবম দিন। এরই মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম সিটি খেরসনসহ বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রাশিয়া। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠল।ব্লুমবার্গের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে সফল হলে ইউক্রেনীয়দের গণহারে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর পরিকল্পনা করছে রুশ গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’। এক্ষেত্রে প্রধান লক্ষ্য হবে দেশটির প্রধান রাজনৈতিক নেতারা। তাদেরকে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সেই রুশ সংস্থাটি ইউক্রেনীয় বিদ্রোহী নেতাদের আটক করার এবং জনগণের বিক্ষোভকে নির্মমভাবে দমন করারও পরিকল্পনা করছে বলে জানা গেছে।ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি জানিয়েছেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের একটি চক্রান্ত ইতোমধ্যেই ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন এক সময় রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান ছিলেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories