Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

নিখোঁজ তরুণীকে খোঁজে তদন্তে নেমে মুম্বাই থেকে নারীপাচার চক্রের ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ

হাবিব লস্কর,ডায়মন্ড হারবারঃ নিখোঁজ তরুনীর খোঁজে তদন্তে নেমে মুম্বাই থেকে নারী পাচার চক্রের ৩ জন কিংপিংকে গ্রেফতার করলো মন্দিরবাজার থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তি বালেশ্বর গুপ্তা, সুরাজ বাবু, রাদিক যাদব ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ লা জানুয়ারী মন্দিরবাজার থানাতে কারবালা গ্রামের এক বাসিন্দা তার নিজের কন্যাসন্তানের নিখোঁজ অভিযোগ দায়ের করেন। এরপর ঘটনার তদন্তে নামে মন্দিরবাজার থানার পুলিশ। ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার এসপি বৈভব তিওয়ারির নির্দেশে তদন্তে নেমে ঢোলা থানা এলাকা থেকে গত ৭ই জানুয়ারি সাহারুক হোসেন মোল্লা নামের একজনকে গ্রেফতার করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে পরেরদিন মন্দিরবাজার থানার দাদপুর থেকে সালামত গায়েন নামের আরো এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হাওড়ার সাকরাইলের ধুলাগড়ের বাসীন্দা মিঠু নামের এক ব্যক্তির নাম পাচারচক্রে উঠে আসে। পরে গ্রেফতার করা হয় মিঠুকে। মিঠুকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে একটি বড় নারীপাচারকারী র‍্যাকেট যুক্ত আছে এই মুম্বাইতে এই ঘটনার সাথে।
পরে সুন্দরবন পুলিশ জেলার এসপি বৈভব তিওয়ারির নির্দেশে ধৃত মিঠুকে নিয়ে মুম্বাইতে রওনা দেন মন্দিরবাজার থানার পুলিশ কর্মীরা। গত ২৯ তারিখ মুম্বাই থেকে নারীপাচারকারী দলের ৩ কিংপিংকে গ্রেফতার করে মন্দির বাজার থানায় নিয়ে আসা হয়।
অন্যদিকে পুলিশ জানায়, ধৃত ৩ পাচারকারীর নাম মুম্বাই পুলিশের ওয়ান্টেড লিষ্টে রয়েছে।
আজ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories