Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মাকে হারানোর অবসাদ, না কর্মক্ষেত্রে অশান্তি? সহকর্মীর রিভলবার দিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

ডিউটিতে থাকাকালীন এক পুলিশ আধিকারিকের পিস্তল ছিনিয়ে নিয়ে আত্মহত্যা করেন রাজ্য পুলিশের সশস্ত্র ব্যাটালিয়নের কনস্টেবল বিভাস ঘোষ। মাত্র ২৭ বছর বয়সী বিভাস ঘোষকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা করার পরেও শেষমেষ বৃহস্পতিবার মৃত্যু হয় বিভাষের। পুলিশ সূত্রে খবর, প্রথমে বিভাসকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হতে থাকায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় পুলিশ কনস্টেবল বিভাসের। জানা গিয়েছে, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর শুনে জ্ঞান হারিয়েছেন স্ত্রী।

বিভাশের প্রতিবেশী ও বন্ধুদের বক্তব্য অনুযায়ী ছোটবেলা থেকে মাকে হারিয়ে মানসিক অবসাদে ভুগতেন বিভাস। বাবার দ্বিতীয় বিয়ে মন থেকে মেনে নিতে পারেনি বিভাস। তাঁর মাধ্যমিক পরীক্ষার পরে মানসিক অসুস্থতা লক্ষ্য করা যায়, নবদ্বীপের এক চিকিৎসকের কাছে চিকিৎসাও চলেছিল তাঁর। ডাক্তারি ভাষায় যাকে স্ক্রিৎজোফেনিয়া বলে, দীর্ঘদিন ধরে সেই মানসিক রোগেরই চিকিৎসা চলছিল তাঁর। বিভাসের আত্মহত্যা করার কারণ, মানসিক অবসাদ এমনটাই দায়ী করেছে তার ডিপার্টমেন্ট। তবে পরিবার দাবি করেছে, মৃত্যুর কারণ কর্মক্ষেত্রে অশান্তি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories