Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

গভীর রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কল সেন্টারে পুলিসি হানা,গ্রেফতার ৯

সোমবার গভীর রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কল সেন্টারে পুলিসি হানা। প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯ জন, আটক এক। বাজেয়াপ্ত মোবাইল ফোন, ল্যাপটপ, একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস এবং নগদ টাকা।

জানা গিয়েছে, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালায় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেকের সেক্টর ফাইভের একটি কল সেন্টারে অভিযান চালানো হয়। অভিযোগ, কল সেন্টার খুলে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাতো সংস্থাটি। বিভিন্ন কোম্পানির অফিস থেকে নম্বর সংগ্রহ করে গ্রাহকদের ফোন করে প্রতারণা করা হত। শুধু এ রাজ্য বা দেশ নয়, বিদেশেও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত্‍ করার অভিযোগ রয়েছে।

এই ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ সেক্টর ফাইভে ডিএন ব্লকের একটি অফিসে অভিযান চালায়। মঙ্গলবার ভোরে সেখান থেকে ৯ জনকে গ্রফতার করা হয়। আটক হন ১ জন। উদ্ধার হয় মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ অর্থ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories