Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

সল্টলেক নয়াপট্টি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করল পুলিশ

সল্টলেক নয়াপট্টি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার করল বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই এলাকার বসুন্ধরা আবাসন থেকে উদ্ধার করা হয় ওই যুগলের দেহ। দেহ দুটি প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ইতিমধ্যে ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের নয়াপট্টি এলাকার বসুন্ধরা অ্যাপার্টমেন্টের বি টু ফ্ল্যাটে থাকতেন দেবাশীষ দাশগুপ্ত(৪৫) ও সুদীপ্তা গুহ বিশ্বাস(৪০)। তারা দুজনেই চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। ওই আবাসনে গত ১৬ জুলাই ভাড়া আসেন।

গতকাল সকালের পর থেকে ওই দুজন কে আর বাইরে বেরোতে দেখেননি স্থানীয়রা। এরপর সন্দেহ হওয়াতেই তাঁরা খবর দেন থানায়। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে যুগলের মৃতদেহ।

পুলিশ সূত্রে খবর, ঘরে ঢুকে তদন্তকারী দল দেখেন যুবকের দেহটি ঝুলছে। অন্যদিকে মৃত যুবতীর দেহ বিছানার উপর পড়ে রয়েছে। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ যেখানে উল্লেখ করা হয়েছে যে তারা আর্থিক সংকটের কারণে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে।

বিধাননগর পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। যদিও পুলিশের অনুমান, যুবতীকে খুন করে দেবাশীস আত্মঘাতী হয়েছে। ইতিমধ্যে তাদের ভাড়া বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ। বাড়ির কেয়ারটেকার অমন সরকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories