Sunday, September 6, 2026
28 C
Kolkata

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অপহৃত ১১জনকে উদ্ধার করল পুলিশ

মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অপহৃত ১১জনকে উদ্ধার করল পুলিশ। কাঠিয়ার যাওয়ার পথে তাদেরকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের মোট ২০টি আসন রয়েছে। তৃণমূল পরিচালিত দৌলতনগর গ্রাম পঞ্চায়েত প্রধান নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দলেরই আরেক সদস্য পিন্টু কুমার যাদব সহ ১২ জন অনাস্থা আনার জন্য ব্লক প্রশাসনকে  অভিযোগ জানায়। মঙ্গলবার ছিল ওই ১২ জন সদস্যের স্বাক্ষরের ভেরিফিকেশন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম গোলমাল বেধে যাওয়ায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এরপর অস্ত্র হাতে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আসরাফুল বিডিও অফিস থেকে ১১জনকে অপহরন করে। এরপর বিডিও হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত করে পুলিশ। গভীর রাতে কাটিহার যাওয়ার পথে ১১জন সদস্যকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনকে আজ চাঁচল আদালতে তোলা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories