Sunday, March 15, 2026
23.9 C
Kolkata

রাজনীতির ময়দানে প্রভাব ফেলছে আব্বাস, ভয়ে আব্বাসের উপর হামলা চালাল তৃণমূল নেতা শওকত

এনবিটিভি ডেস্ক: ফুরফুরা শরিফের অন্যতম পীরজাদা আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আব্বাস সিদ্দিকির উপর হামলার অভিযোগ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পোষা গুন্ডার বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানা এলাকার কাজদিয়ায়। ভাঙচুর করা হয় আব্বাস সিদ্দিকীর দুটি গাড়ি। এমনকি মারধর করা হয় সাংবাদিকদের গাড়ি। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। পীরজাদার অভিযোগ, তাঁকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। তাঁরা বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় গাড়িতে। এমনকি পিছনেও যাঁরা মোটর সাইকেলে ছিলেন তাঁদেরও মারধর করা হয় বলে দাবি আব্বাসের।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্বাস সিদ্দিকী বলেন, তিনি এক অসুস্থ ব্যক্তিকে দেখতে ভাঙড়ে গিয়েছিলেন। কাজদিয়ায় পৌঁছনো মাত্রই তাঁদের উপর হামলা চালায় শওকত গুন্ডা ও তাঁর দলবল।

তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে কয়েক হাজার লোক অবরোধ শুরু করেন ভাঙড় লাগোয়া ঘটকপুকুরের কাছে বাসন্তী হাইওয়ের উপর। অবরোধকারীদের প্রত্যেকের দাবি, শওকত মোল্লাকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাবেন।

একটি ভিডিও বার্তায় আব্বাস বলেন, “তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। সংবিধান ও দেশ বাঁচাতে রাস্তায় নেমেছিলাম। সেই আক্রোশেই আমার উপর হামলা হয়েছে।”

আব্বাস সিদ্দিকের উপর হামলার খবর চাউর হতে রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়। গোটা ঘটনায় রাজ্যের শাসকদল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা সহ সাধারণ মানুষ।

যদিও অনেকের ধারণা, রাজনীতির ময়দানে প্রভাব ফেলছে আব্বাস। ভয়ে আব্বাসের উপর হামলা চালাল তৃণমূল নেতা শওকত মোল্লা। এই ঘটনায় শওকতের বিরুদ্ধে রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠছে সর্বত্র।

যদিও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য শওকত মোল্লাকে একাধিকবার ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন তোলেননি।

Hot this week

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

গ্যাসের টান পড়তেই দুশ্চিন্তায় আইআইটি খড়্গপুর, কাঠের উনুনে রান্না শুরু ছাত্রাবাসে

জ্বালানি সঙ্কটের প্রভাব এবার পড়ল দেশের অন্যতম বড় শিক্ষা...

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

Topics

হোয়াইট হাউসের সিদ্ধান্তে অসন্তোষ, ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ একমাত্র মুসলিম মহিলা সদস্যের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘ধর্মীয় স্বাধীনতা বিষয়ক...

ইসলামি উত্তরাধিকার আইন বাতিলের দাবিতে মামলা, আবেদনের বিরোধিতায় সরব মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

ভারতের ইসলামি উত্তরাধিকার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায়...

Related Articles

Popular Categories