Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মিল্কি মসজিদ নিয়ে এলআরটিটিআর আদালতের রায়কে স্বাগত জানাল পপুলার ফ্রন্ট

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ড মো মিনারুল শেখ  তার এক বিবৃতিতে ওয়াকফ সম্পত্তি নিয়ে রায় সম্পর্কে বলেন যে, “মুর্শিদাবাদের শেখ আফসার হোসেন ওয়াকফ  এস্টেটের দীর্ঘ আইনী সংগ্রামকে সম্মান জানিয়ে এল আর টি টি আদালত গত 14 তারিখে যে রায় দিয়েছে সে রায়কে আমরা সংগনের পক্ষ থেকে স্বাগত জানায়। এই রায় ওয়াকফ সম্পত্তি উদ্ধার ও রক্ষার আইনী সংগ্রামের ইতিহাসে একটি মাইল ফলকের মত ভূমিকা পালন করবে এবং জনগণের কল্যাণের জন্য দেওয়া সম্পদ জনগণের জন্য ব্যবহৃত হওয়ার রাস্তাকে আরো সুগম করবে। জনগনের অধিকার রক্ষার ক্ষেত্রে দেশের আইন ব্যবস্থা যে আজও সক্রিয়ভাবে কাজ করছে তার প্রমাণ হিসাবে এই রায় নমুনা হিসাবে কাজ করবে। যে বা যারা এই ন্যায়ের পক্ষে কাজ করেছেন তারা সকলেই যুগের আদর্শ মানুষ। বিশেষ করে সেই সকল আইনজীবীদের প্রতি জনগন কৃতজ্ঞ যারা এই রাস্তায় কাজ করেছেন”।  তিনি আরো উল্লেখ করে বলেন যে, “একটি সামাজিক সংগঠন হিসাবে পপুলার ফ্রন্ট জনগনের অধিকার রক্ষার কাজে সব সময় সঙ্গে থাকে। এটা সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। মিল্কি মসজিদের ক্ষেত্রে সংগঠন এই দায়িত্ব পালন করে আসছে এবং আগামীতেও করবে। বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবী আব্দুল মোমেন হালদারও এই লড়াইয়ের সাথী ছিলেন। জনগণের উচিৎ দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে অধিকার আদায় ও রক্ষার জন্য আইনী সংগ্রাম অব্যাহত রাখা। তাতে তারা দেরীতে হলেও সফলতা পাবে, যেমন শেখ আফসার হোসেন ওয়াকফ সম্পদের জন্য অনেক দেরীতে হলেও সফলতা পাওয়া গিয়েছে। মহামান্য আদালত শক্তির পক্ষে নয়, ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই রায়কে সামনে রেখে ন্যায়ের জন্য আন্দোলন করা সকলের দায়িত্বে”।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories