Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

যোগীরাজ্যে মুসলিমদের বাড়ি লক্ষ্য করে বাইরে লাগানো হচ্ছে ‘বাড়ি বিক্রি হবে’ লেখা পোস্টার

দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক কিছু ঘটনা সামনে আসছে। অভিযোগ উঠছে, মুসলিম পরিবারগুলিকে কেন্দ্র করে ছোটখাটো পারিবারিক বা প্রতিবেশী বিবাদকে ইচ্ছাকৃতভাবে বড় আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে তুলে ধরা হচ্ছে। কোথাও বাড়ির সামনে ‘বাড়ি বিক্রি হবে’ লেখা পোস্টার টাঙানো হচ্ছে, আবার কোথাও সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। এর ফলে এলাকায় উত্তেজনা বাড়ছে এবং সংশ্লিষ্ট মুসলিম পরিবারগুলি নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কায় ভুগছেন। ভুক্তভোগীদের দাবি, সাধারণ অবস্থায় অভিযোগ জানালেও প্রশাসনের তরফে তেমন সাড়া মেলে না। কিন্তু জনমনে চাপ তৈরি হলে বা বিষয়টি প্রকাশ্যে এলে তখনই পুলিশ সক্রিয় হয়। নিপীড়িত আম জনতার অভিযোগ, তাঁদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।সম্প্রতি উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুর শহরের সুভাষ কলোনিতে এমনই একটি ঘটনা ঘটে। জানা গেছে, দুই প্রতিবেশী পরিবারের শিশুদের মধ্যে সামান্য ঝগড়া থেকেই ঘটনার সূত্রপাত। কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। একটি পরিবার তাদের বাড়ির সামনে ‘বাড়ি বিক্রি হবে’ লেখা বোর্ড লাগিয়ে দাবি করে, এক বিশেষ সম্প্রদায়ের মানুষের কারণে তারা সেখানে থাকতে পারছেন না।ওই পরিবারের সদস্য কমলেশ অভিযোগ করেন, তাঁর মুসলিম প্রতিবেশীরা তাঁদের ওপর হামলা করেছে। তাঁর মা ঊর্মিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কমলেশের বক্তব্য, বারবার থানায় যাওয়ার পরেও পুলিশ প্রথমে কোনো পদক্ষেপ নেয়নি। বাড়ির সামনে পোস্টার লাগানোর পরেই প্রশাসন ঘটনাস্থলে আসে। এই ঘটনার পর পুলিশ মুসলিম বাসিন্দাদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে। এতে স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দাবি করছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলিম পরিবারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। রুদ্রপুর সিটি সার্কেল অফিসার প্রশান্ত কুমার জানিয়েছেন, বিষয়টি শিশুদের ঝগড়া থেকে শুরু হলেও পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।উল্লেখযোগ্যভাবে, এর ঠিক দু’দিন আগেই উত্তরপ্রদেশের আগ্রার কমলা নগর এলাকাতেও একই রকম ঘটনা ঘটে। সেখানে সানি নামে এক মুসলিম যুবকের সঙ্গে প্রতিবেশীদের বিবাদের পর প্রায় ৩০টি পরিবার বাড়ির সামনে ‘বাড়ি বিক্রি হবে’ লেখা পোস্টার টাঙায়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকেই গ্রেফতার করে পুলিশ।মানবাধিকার সংগঠনগুলির মতে, এই ধরনের ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে আরও গুরুতর হতে পারে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories